বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:০৩ পিএম, ২০২২-০৮-২৯

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিল স্পেন। কথায় বলে, প্রতিশোধের আগুন জ্বলে দ্বিগুণ। সেই আগুনেই পুড়ে ছাই হলো জাপানের মেয়েরা। তাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন।

সোমবার সকালে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে জাপানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের গত আসরে স্পেনকে ঠিক ৩-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। এবার তাদেরকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতলো স্পেন। কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ফল প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন ইমা গাবারো। চলতি বিশ্বকাপে সবমিলিয়ে ৮ গোল নিয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। এই টুর্নামেন্টের এক আসরে ইমার চেয়ে বেশি গোল করতে পেরেছেন মাত্র তিনজন ফুটবলার।

ইমার গোলে লিড নেওয়ার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারাল্লুয়েলো। মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে সালমার দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচ মূলত তখনই শেষ হয়ে যায়। মাত্র ২৭ মিনিটেই তিন গোল করে নিজেদের শক্ত অবস্থান জানান দেয় স্পেন। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র দুই মিনিটের মধ্যেই অবশ্য একটি গোল শোধ করে জাপান। ম্যাচের ৪৭ মিনিটে সাজু আমানোর গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। পুরো ম্যাচে গোলের জন্য ১৫টি শট করে এই এক গোলের বেশি আর করতে পারেনি জাপান। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর